দুয়ারে বিধানসভা ভোট। তার আগে বাঁকুড়া জেলার শিক্ষা ক্ষেত্রে ব্যপক রদবদল ঘটল। একেবারে প্রাথমিক স্তর থেকে মহা বিদ্যালয় স্তর পর্যন্ত প্রশাসনিক ও সাংগঠনিক পদে রদল বদল ঘটল। বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ড: শ্যামল সাঁতরা। প্রাথমিক শিক্ষক সংগঠনের নতুন জেলা সভাপতি নিযুক্ত হলেন স্বাতী বন্দ্যোপাধ্যায়, ওয়েবকুপার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক দ্রুহিন চক্রবর্তী। মাধ্যমিক শিক্ষক সংগঠনের দায়িত্ব ভার সামলাবেন গোরাচাঁদ কান্ত। এছাড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের প্রাথমিক শিক্ষকদের শাখা সংগঠনের সভাপতি র দায়িত্ব পেলেন গৌতম গরাই। আজ নব নির্বাচিত সকলকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁকুড়া বিদ্যাভবনের সভাকক্ষে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে কেন রদ বদল করা হল? তার নেপথ্য কারণ প্রকাশ্যে আনেন। আর,তার এই বক্তব্যকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর এই বিস্ফোরক আনকাট বক্তব্য এখানে তুলে ধরা হল।
পরে সাংবাদিকরা তার এই বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে,তিনি কার্যত তার বক্তব্যেই যে অনড় রয়েছেন তার স্পষ্ট ইঙ্গিত দেন।
অন্যদিকে,বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নব নিযুক্ত চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন জেলার শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি একেবারে প্রাথমিক স্তর থেকে কাজ করবেন।
এদিকে,রাজ্য তৃণমূল সুত্রে খবর,প্রথম ধাপে জেলার শিক্ষা ক্ষেত্রে গুচ্ছ রদ বদলের পর সাংগঠনিক স্তরেও বেশ কিছু রদ বদল করা হবে।মুলত বিধানসভা ভোটকে সামনে রেখে বাঁকুড়া জেলাতেও প্রশাসনিক ও দলের সাংগঠনিক স্তরে আরো কাজের গতি আনতেই এই ধরনের রদবদল করার পথে হাঁটছে দল।
23 Jul 2024
এক ছাদের তলায় এত কিছু! বাঁকুড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা দিতে তৈরি সিটি ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক।
বাঁকুড়া শহরে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে তৈরি সিটি ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক।
বাঁকুড়ায় চালু হয়ে গেল ইউরোপিয়ান শৈলীতে গড়ে তোলা অভিনব ক্যাফে। তাও আবার মাটির নিচে! শহর বাঁকুড়ার স্কুলডাঙ্গার আকৃতি অ্যাপার্টমেন্টের একেবারে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই ক্যাফে। লাইট ও সাউন্ডের যুগলবন্দি আর ইউরোপিয়ান আদলে অন্দর সজ্জা আপনার মন জয় করে নেবে।এই ক্যাফের এক- একটি জোন গড়ে তোলা হয়েছে ভিন্ন,ভিন্ন থিমে।বাঁকুড়ায় এই প্রথম কোন ক্যাফেতে থিমের ছোঁয়া পাবেন আপনি। সেলফি জোন,মিনি থিয়েটার,ডান্সিং ফ্লোর যেমন আছে তেমনি রয়েছে দোলনা,নিচে গদিতে বসে খাওয়া,দাওয়া করার সুবিধা।এছাড়া ক্যাপলদের জন্য থাকছে আলাদ কেবিনও। আছে ধুমপায়ীদের জন্য একেবারে পৃথক স্মোকিং জোনের সুবিধা।পুরো ক্যাফের অন্দর সজ্জার পরতে,পরতে রয়েছে ইউরোপিয়ান ছোঁয়া৷এমন এক অভিনব ক্যাফে উপহার পেয়ে বেজায় খুশী বাঁকুড়াবাসী।
কলকাতার ক্যাফে বিশেষজ্ঞ সৌভিক রায়ের তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই আন্ডারগ্রাউন্ড ক্যাফে। এই ক্যাফেতে ইউরোপিয়ান,চাইনিজ,
কন্টিনেন্টাল নানান ডিশ থাকছে। আর থাকছে মোমোর যাদু।এখানকার সিগনেচার ডিশ হল ইউনিক গ্রেভী মোমো।যা একবার খেলে বারবার আসবেন আপনিও। এছাড়া থাকছে স্পেশাল ক্রিসপি চিকেন,ফিস ফিংগার ও নানান ইউনিক স্ন্যাকসের পসরা। আর ঠান্ডা পানীয়ের ককটেল ও মকটেল। সৌভিক বাবু জানালেন, বাঁকুড়া বাসী একেবারে ভিন্ন রুচি ও ভিন্ন স্বাদের খাবারের পরিষেবা পাবেন এখানে।
গ্র্যান্ড ওপেনিং অফার চলবে ৩ রা জুন পর্যন্ত। ক্যাপলদের জন্য সরাসরি ২০% ছাড় থাকছে আর সিংঙ্গেলদের জন্য ১৫% ছাড়। আর ৫০০ টাকার খাবার অর্ডার দিলে মকটেল মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া গ্রুপ বুকিং এ- থাকছে বিশেষ আকর্ষনীয় অফার। বিস্তারিত জানতে সরাসরি ফোন করে নিতে পারেন আন্ডারগ্রাউন্ড ক্যাফের হেল্পলাইনে। যার নাম্বার হল 9153008903।বাঁকুড়ার এই অভিনব ক্যাফের এম্বিয়েন্স এবং এখানকার খাবারের স্বাদ একবার পরখ করলে আপনার বারবার আসতে মন চাইবে তা বলাই বাহুল্য।আর তার জন্য আপনি মাত্র ৫০০ টাকার বিনময়ে লাইফ টাইম মেম্বারশিপ কার্ডের সুবিধা নিতে পারেন।এই কার্ডে সারা জীবন আপনি রানিং অফার ছাড়াও স্পেশাল ১০% ছাড় পাবেন সব আইটেমের ওপর।
এই আন্ডারগ্রাউন্ড ক্যাফের মার্কেটিং পার্টনার রয়েছে বাঁকুড়ার প্রখ্যাত ডিজিটাল মার্কেটিং সংস্থা টিম টিসিবি (Team TCB)।
Host of Bankura24x7?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.