

- 11
- Episodes
- 2021
- First episode
About হামদ ও নাথ | Islamic Poems
প্রাণের ভাষা বাংলায় শুনুন হামদ, নাথ ও ইসলামিক গজল।
- Publisher
- Bangla Nazam (বাংলা নযম)
- Category
- music
- Language
- bn
- Explicit
- No
- First episode
- 30 May 2021
- Latest episode
- 28 Jul 2021
Latest episodes
11 episodes in the feed.

28 Jul 2021
ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | ইসলাম
Listen on YouTube | Facebook @mtabangla কেন ওরে ইসলাম, আঁখি কোণে তাের জল জ্বরাজীর্ণ, হ’ল কেন তব, সুন্দর দেহ বল? মনে পড়ে তুমি, এসেছিলে যবে হেরা গুহে আরবের; স্বরগে-মরতে, আকাশে-বাতাসে উঠেছিল মহাঝড়। শিশু হেন তোর, মক্কা নগরে, তেরটি বছর গেল | না চিনিয়া আহা! জাহিল লােকেরা, কত না যাতনা দিল। অবশেষে তুমি, বালক বয়সে, মদিনাতে গেলে চলি পথে গারে-সাওর, মরু প্রান্তর, ধীরে ধীরে পার হলি। শশীকলা সম, বেড়ে হয়েছিলে, সুঠাম নওজোয়ান; আনসার আর মােহাজেরে মিলে, গেয়েছিলে জয়গান। গগণ-ভূবণ, করি’ আলােড়ন, সাজিয়া প্রভঞ্জন; | বিজলি হাঁকিয়া, বারি বরষিয়া, জিয়াইলে মরাগণ। কামী, ক্রোধী, লােভী, উম্মি-আরবী, যত ছিল বেদুঈন, তােমার পরশে, হইল নিমিষে জ্ঞানী, শানী, সালেহীন। আরব গগণে, বজ্রের হেন ঘােষে তব জয়গান ভূ-ভাগে ভূ-ভাগে, বাতাসের আগে, এসেছিল সেই তান। তােমার দাপটে, কাপিল মেদিনী, কাপে যত রাজগণ; ছেড়ে রাজাসন, করে পলায়ন, শুনে তব আগমন। জুলুম করনি কাহারেও তুমি, দিয়াছ সাম্যবাণী ধর্মের নামে, হ’তে দাও নাই, গ্লানিকর হানাহানি। দেখিতে দেখিতে, ফেলেছিলে জাল, পৃথিবীর কোণে কোণে; বিজাতি বহুল, আসে দলে দল, তােমার বারতা শুনে। “ইসলাম যারা করিবে গ্রহণ, পাইবে স্বর্গোদ্যান” না শুধু আখেরে, দুনিয়া মাঝারে, করিলে তাহা প্রমাণ। নিজ ভাই খুন, কেহ করে পান, মদেতে মাতাল কেহ। সারা দেহ তাের, বেদনা আঁতুর, আঁখি তাই ছল ছল; গভীর রজনী জাগে নাত কেহ, কে মুছাবে আঁখি জল? শয়তান তার সেনা করে জড়, আকাশ পাতাল জুড়ে; বলে, ওরে রােগা! বদরের' দাদ, লব আজি মেরে তােরে । হেন কালে এক, ডাক্তার ভেজে, বদরের বিধাতায়; ক্ষুরধার এক, ছুরিকা হাতেতে, দিল নিজ করুণায়। দলাদলি যত, গাটি শত শত, কেটে করে ফলা ফলা; পচা খুন সম, দুষ্টের দলে, দূরে ফেলে দলাদলা। বিধাতায় কহে, ডাক্তারে ডাকি, ওহে দ্বীন-বনমালী ভাটীয়াল তরী, চলিবে উজান, মজবুত রাখ হালী। চলিতে উজান, ছটফট প্রাণ, তবু দাড়ি গাহে গান পর্বতাকার, বিদ্রোহী ঢেউ, আসুক ঝড় তুফান। ইসলাম তরী, তরাইতে ফের, মালাইকা এল নামি' কাকে কর ভয়? তােমারি ত জয়, কেননা শান্তি তুমি। দিক চক্রেতে, ওই দেখা যায়, আশার আলােক-রেখা; লয়ে নব ছবি, ইসলাম রবি, উদিছে আবীর মাখা। যুগের ইমাম, নবীর গােলাম, আহমদ কাদিয়ানী; করে দিল আজ, মহা-বিক্রমে, নবযুগ উদ্বোধনী। চিনে নিবে যবে, উম্মত সবে, এ হেন দ্বীনের হাল“ এক্তেদায়তু বেহাযাল ইমাম” ঘুচে যাবে জঞ্জাল কেন ওরে ইসলাম, আঁখি কোণে তাের জল; জ্বরাজীর্ণ হ'ল কেন তব, সুন্দর দেহ বল? শব্দার্থ: “বদরের’-বদর প্রান্তরে ইসলামের প্রথম বিজয় ‘জঙ্গে-বদর' নামে। বিখ্যাত। ভেজে-পাঠায় । মালাইকা-ফিরিশতা। একেদায়তু বেহাযাল ইমামএই ইমামের অনুসরণ করলাম ।

27 Jul 2021
ইসলামি গান | খেলাফতের ডাক | Molvi Mohammad Salimullah
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla খেলাফত হ'তে আসিয়াছে ডাক, জাগরে নওজোয়ান, তােমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান। জাগরে নওজোয়ান (২) সাম্প্রদায়িক সীমারেখা আজি, করে দাও চুরমার- মুসলিম নামী, যত ভাই সবে, করে দাও একাকার! ঐ দেখ চেয়ে, দজ্জালী যারা, দুনিয়া ছাইয়া, হইয়াছে খাড়া, তােমরা তরুণ, লইয়া কোরআন, হও ত্বরা আগুয়ান। জাগরে নওজোয়ান (২) ইসলাম নাম শান্তির সুধা, লয়ে যাও ঘরে ঘরে, বিলাস-বিভব, আরাম আয়েশ, ছাড়িয়া দ্বীনের তরে, ঐ শুন বাজে যুগরণ ভেরী- আসিবেরে জয়, হাতে তােমাদের-ই, হাসিতে হাসিতে, ইসলাম তরে, হয়ে যাও কোরবান। জাগরে নওজোয়ান (২) দুরে থাক আজি, সমাজপতিরা, খবর রাখে না যারা- কুফরী ফতােয়া, লয়ে টানাটানি, করুক আজিকে তারা! জাতির সেরা যে তুমি নওজোয়ান, খলিফার আজি, শুন আহ্বান, কেবা আছ ভবে, ইসলাম তরে, করিতে জীবন দান। জাগরে নওজোয়ান (২) আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড ও জার্মানে- তােমাদেরই ভাই, লড়িতেছে আহা! একা একা প্রাণপণে; কুফরী ফতােয়া, ঠেলি’ ফেলে পায়, আগে বাড় আগে, হায় হায় হায়- বুঝিবা শহীদ হইল সে ভাই, ছাড় ছাড় অভিমান। জাগরে নওজোয়ান (২) দ্বীনের মাহদীর, দীক্ষা যাহারা নিয়াছ, নওজোয়ান, শুন নাকি ডাক, খেলাফত হ'তে, আসিতেছে ঘনে ঘন! দুনিয়া জুড়িয়া, এসলাহি কাজ, এই তো সময়, সাজ বীর-সাজ, মিথ্যা মায়ার, ছিড়ে ফেল জাল, ত্বরা কর অভিযান। জাগরে নওজোয়ান (২) খেলাফত হ'তে আসিয়াছে ডাক, জাগরে নওজোয়ান, তােমাদের হাতে আসিবে বিজয়, সাথে আছে রহমান। জাগরে নওজোয়ান (২) MTA Bangla Official Platforms Website http://mtabangla.tv/ ------------------------------------------------------------------------ Facebook https://www.facebook.com/mtabangla ------------------------------------------------------------------------ Instagram https://www.instagram.com/mtabangla/ ------------------------------------------------------------------------ Twitter https://twitter.com/mtabangla ------------------------------------------------------------------------ MTA International Official LIVE & Ondemand Service Website https://www.mta.tv ------------------------------------------------------------------------ Mobile Devices MTA International Android App : https://play.google.com/store/apps/details?id=tv.mta.apps.muslimtv&hl=en_GB ------------------------------------------------------------------------ MTA International iOS App : https://apps.apple.com/us/app/mta-international/id942619881 TV App & Set top boxes ------------------------------------------------------------------------ MTA Smart TV App (Samsun, LG, Android TV, Fire TV) https://www.mta.tv/smarttv/ ------------------------------------------------------------------------ Android TV App https://play.google.com/store/apps/details?id=tv.mta.muslimtv.smarttv&hl=en_GB ------------------------------------------------------------------------ Amazon Fire TV App https://www.amazon.co.uk/MTA-International-Muslim-Television-Ahmadiyya/dp/B07SKRMDDH ------------------------------------------------------------------------ MTA Roku TV App https://channelstore.roku.com/en-gb/details/c87ccffa04408116c1d27722ff2169c1/muslim-tv-mta-international ------------------------------------------------------------------------ MTA Apple TV App https://apps.apple.com/us/app/mta-international-tv/id1113844800

27 Jul 2021
ইসলামি গান | ইসলামের বিজয় অভিযান | Molvi Mohammad Salimullah
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর; রে ভাই ওহে দ্বীনদার মুসলমান, রাখ কি খবর? ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর। রে ভাই মােদের সাথে লড়তে পারে, এমন শক্তি কেবা ধরে, কোরআন মােদের সবার করে যেন দীপ্ত-দিবাকর। ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর। নইকো মােরা ছদ্মবেশী রাজ্য-লােভী, অবিশ্বাসী, ইমাম মাহদীর দীক্ষা নিয়ে, পেয়েছি এলাহির-বর। ‘সুলতানুল কলমের জোরে, যাই মানবের অন্তঃপুরে মােহাম্মদের প্রেমের ডােরে, বান্ধি মােরা সবার কর। ময়দানে এসেছি ইমাম মাহদীজীর লস্কর। ত্রিত্ববাদের যুক্তি দ্বারা, খােদাকে ভাগ করে যারা, মাহদীজীর বই পড়ে তারা, কাপছে ভয়ে থর থর। বিভিন্ন ভাষায় অর্থ করে, বাটি কোরআন ঘরে ঘরে, ইসলাম গ্রহণ তাতেই করে শ্বেতাঙ্গ আর কাফ্রি নর। ময়দানের এসেছি ইমাম মাহদীজীর লস্কর। “লা-ইলাহা ইল্লাল্লাহু মােহাম্মাদুর রাসূলুল্লাহ” লক্ষ্য মােদের, এই কলেমা, পৌছাইব সবার ঘর! MTA Bangla Official Platforms Website http://mtabangla.tv/ ------------------------------------------------------------------------ Facebook https://www.facebook.com/mtabangla ------------------------------------------------------------------------ Instagram https://www.instagram.com/mtabangla/ ------------------------------------------------------------------------ Twitter https://twitter.com/mtabangla ------------------------------------------------------------------------ MTA International Official LIVE & Ondemand Service Website https://www.mta.tv ------------------------------------------------------------------------ Mobile Devices MTA International Android App : https://play.google.com/store/apps/details... ------------------------------------------------------------------------ MTA International iOS App : https://apps.apple.com/us/app/mta-international/id942619881 TV App & Set top boxes ------------------------------------------------------------------------ MTA Smart TV App (Samsun, LG, Android TV, Fire TV) https://www.mta.tv/smarttv/ ------------------------------------------------------------------------ Android TV App https://play.google.com/store/apps/details... ------------------------------------------------------------------------ Amazon Fire TV App https://www.amazon.co.uk/MTA-International.../dp/B07SKRMDDH ------------------------------------------------------------------------ MTA Roku TV App https://channelstore.roku.com/.../muslim-tv-mta... ------------------------------------------------------------------------ MTA Apple TV App https://apps.apple.com/.../mta-international-tv/id1113844800

13 Jul 2021
ইসলামি গান | মুসলমান | Molvi Mohammad Salimullah
Listen on YouTube | Facebook @mtabangla আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। খেলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। বিশ্বের মাঝে, মুসলিম জাতি, একতা হারিয়ে আজি ভাতৃ ঘাতী, যুদ্ধেতে মাতি, নিজে নিজে গাজী সাজি, অভিশপ্ত ইহুদীর হাতে হইতেছে অপমান। আহমদী মােরা খেলাফত ধরে রেখেছি সবার মান এসাে এসাে ভাই, শান্তির নীড়ে কেন কর অভিমান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। জামাত মােদের হইয়াছে খাড়া পৃথিবীর কোণে কোণে, যেখানেই আছি, উঠি বসি মােরা, খলিফার বাণী শুনে। শৃঙ্খল এযে বড়ই মধুর যেন সে গুলিস্তান, সারি বেঁধে মােরা মানিয়া চলেছি খলিফার ফরমান। মােদের দেখিয়া ত্রিত্ববাদীরা সকলে কম্পমান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। খলিফার পরে সকল দেশেই আমীর বিদ্যমান, জামাতে জামা’তে, প্রেসিডেন্ট আছে, মানিতেছে ফরমান। বিশ্ব জুড়িয়া, কাতার বাঁধিয়া, হইতেছি আগুয়ান, আপন স্বার্থ ত্যাগিয়া পেয়েছি একতার সম্মান। এক সুরে মােরা তান ধরিয়াছি সকলে মুসলমান, "আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। দিকে দিকে আজি শান্তির বাণী, আমরা করেছি দান মুখে সারি গান ‘লা শরীক প্রভু, আল্লাহ্ রহমান। সর্ব জাতির মানুষ মিলিয়া হয়ে গেছি ভাই ভাই, ভালবাসা আছে সকলের তরে দুশমনী কারাে নাই। প্রীতির বাঁধন ভাঙ্গিতে আজি পারিবে না শয়তান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। এই পৃথিবীর যে কোন দেশেতে, মােদের আঞ্জুমান যে কেহই যাবে, দেখিতে পাইবে মানবের সম্মান। অনুপম জীবন দেখিতে বাসনা রাবওয়াতে এসাে ভাই একতা আর মহব্বতের নমুনা জগতে নাই। সব মুমেনীন ইসলামী দেহ, খলিফা মােদের প্রাণ, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। মানবতা আজি ডুকরিয়া কাদে, সন্ত্রাস সবখানে, শুভ্র পতাকা আমাদের হাতে, মধুর শান্তি আনে। সাদা কালাে আর ছােট বড় সব ভেদাভেদ অবসান, ‘ইনসানিয়াৎ জিন্দাবাদ- খলিফার আহ্বান। বিচ্ছিন্নতা ছাড়িয়া দিয়াছি, যায় যাবে গর্দান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। খেলাফতের রজ্জু ধরেছি, যায় যাবে যাক প্রাণ, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। বিশ্বের মাঝে, মুসলিম জাতি, একতা হারিয়ে আজি ভাতৃ ঘাতী, যুদ্ধেতে মাতি, নিজে নিজে গাজী সাজি, অভিশপ্ত ইহুদীর হাতে হইতেছে অপমান। আহমদী মােরা খেলাফত ধরে রেখেছি সবার মান এসাে এসাে ভাই, শান্তির নীড়ে কেন কর অভিমান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। জামাত মােদের হইয়াছে খাড়া পৃথিবীর কোণে কোণে, যেখানেই আছি, উঠি বসি মােরা, খলিফার বাণী শুনে। শৃঙ্খল এযে বড়ই মধুর যেন সে গুলিস্তান, সারি বেঁধে মােরা মানিয়া চলেছি খলিফার ফরমান। মােদের দেখিয়া ত্রিত্ববাদীরা সকলে কম্পমান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। খলিফার পরে সকল দেশেই আমীর বিদ্যমান, জামাতে জামা’তে, প্রেসিডেন্ট আছে, মানিতেছে ফরমান। বিশ্ব জুড়িয়া, কাতার বাঁধিয়া, হইতেছি আগুয়ান, আপন স্বার্থ ত্যাগিয়া পেয়েছি একতার সম্মান। এক সুরে মােরা তান ধরিয়াছি সকলে মুসলমান, "আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। দিকে দিকে আজি শান্তির বাণী, আমরা করেছি দান মুখে সারি গান ‘লা শরীক প্রভু, আল্লাহ্ রহমান। সর্ব জাতির মানুষ মিলিয়া হয়ে গেছি ভাই ভাই, ভালবাসা আছে সকলের তরে দুশমনী কারাে নাই। প্রীতির বাঁধন ভাঙ্গিতে আজি পারিবে না শয়তান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। এই পৃথিবীর যে কোন দেশেতে, মােদের আঞ্জুমান যে কেহই যাবে, দেখিতে পাইবে মানবের সম্মান। অনুপম জীবন দেখিতে বাসনা রাবওয়াতে এসাে ভাই একতা আর মহব্বতের নমুনা জগতে নাই। সব মুমেনীন ইসলামী দেহ, খলিফা মােদের প্রাণ, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান। মানবতা আজি ডুকরিয়া কাদে, সন্ত্রাস সবখানে, শুভ্র পতাকা আমাদের হাতে, মধুর শান্তি আনে। সাদা কালাে আর ছােট বড় সব ভেদাভেদ অবসান, ‘ইনসানিয়াৎ জিন্দাবাদ- খলিফার আহ্বান। বিচ্ছিন্নতা ছাড়িয়া দিয়াছি, যায় যাবে গর্দান, আমরা মুসলমান, আমরা আহমদী, আমরা মুসলমান

6 Jul 2021
ইসলামি গান | ঈদে মিলাদুন্নবী (সা.) | Molvi Mohammad Salimullah
#MuslimTVBangla #Bangla_Nazam #mtabangla Listen on YouTube | Facebook @mtabangla ঈদে মিলাদুন্নবী গাে আজিকে, ঈদে মিলাদুন্নবী বারই রবিউল আওয়াল আজিকে ঈদে মিলাদুন্নবী মিলাদ মাহফিলে, আলেম সকলে, সজল নয়নে কন “এমনি এদিনে, আরব জমিনে নবীজী জন্ম হন। জান্নাত হতে এসেছিল হুর, করিতে নবীর সেবা।” দুনিয়াতে যার, কেহ নাহি আর, হুর ছাড়া সেবে কে বা? জন্মের আরও ছয় মাস আগে নবীজী পিতৃহারা, ছয় বছরের সময়ে নবীর, মাতাজীও গেল মারা। শিশু নবীজীর তরে দাদাজীর হৃদয়ে বিষম ব্যথা, কোলে কাঁধে করে, নাতী দুলালেরে, ফিরিছেন যথাতথা। বিধির বিধানে, কি আছে কে জানে; কেন এ বিরহ জ্বালা? অষ্ট বছর বয়সে নবীর, দাদাজীরও এল পালা। দেখি তার পরে শিশু নবীজীরে আবু তালেবের ঘরে। হাসি খুশি নাই, বসে ঠাই ঠাই, কি জানি কি কথা স্মরে। চাচা সাহেবের ছেলেমেয়েদের খেলাখুলা কোলা হলে, দেখি নাই কভু আমাদের প্রভু নবীজীরে সেই দলে।। কচি প্রাণে যার বিধে শােক ভার, সেই জানে তার কথা। ‘চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিবে তাহার ব্যথা? আজিকে রাতের পূর্ণ চাদের নগ্ন রূপের ফাঁদে, করুণ কাহিণী নবীর জীবনী, দেখিয়া পরাণ কাঁদে। হায় হায় মাের! এতীম প্রভুর, শিশু জীবনের ব্যথা, সহিতে না পারি তাই তাড়াতাড়ি, বলিব বাল্য কথা। নয় দশ, এগার, তার পরে বার, তের বছরের মাঝে, গরীব চাচার সংসার আর, চলে নাক বিনা কাজে । অগ্নি কণিকা, মরুর বালুকা, পার হয়ে মরুদ্যান, বকরি চরাতে, রশি লয়ে হাতে, নবীজী চলিয়া যান। ধুলি-বালি আর ঘৰ্মে তাহার হয়ে গেছে একাকার, ঝাপসা চেহারা বালক বেচারা, দেখে শুধু হাহাকার। রাখালের দলে মিলিয়া সকলে, খেলে আর গাহে গান, দূরেতে বসিয়া কি জানি ভাবিয়া, উদাসী নবী প্রাণ। দিন মান ধরি, বসি শিলা পরি, বালক হৃদয় কাঁদে, মনের সাগরে উঠে আর পড়ে, কত কথা দানা বাঁধে। আকাশে বাতাসে ক্রন্দন রােল, ভেসে আসে তার কানে, ব্যথা বেদনায়, ভােগে যারা হায়, পর দু:খ তারা জানে। দুর্বল যারা অসহায় যারা, মজলুম যারা ভবে, ভাবেন নবীজী, তাঁদের আজি আমারই বাঁচাতে হবে। বেদনার ভার করিয়া প্রচার করে যারা হায় হায়, ভাবে মনে মনে, তাদের কেমনে, দু:খ ঘুচানাে যায় । দেখিনি তাহারে, বিশ্ব প্রভুরে জীবের স্রষ্টা যিনি, সৃষ্টির সেবা করে ভবে যেবা, তাহাতেই রাজি তিনি। যাতনা সহিয়া, ভাবিয়া ভাবিয়া, বাল্য জীবন গেল, আঁধার ঘুচিলাে, মনে বল হল, যৌবন এবে এল । ডাকিয়া রাখালে, নবীজীয়ে বলে, “চল মােরা করি পণ, দু:খ-যাতনা সহিতে দিব না, কাকেও অনুক্ষণ। সংঘ গড়িল, ‘হিলফুল ফুজুল' নওজোয়ানের দলে, দু:খী নবীজীরে, সবে নেতা করে, মারহাবা মুখেবলে । ফর্সা চাদেরে দেখে বারে বারে, মনে সাধ জাগে হায়, সেই যুবা দলে, আমাকেও নিলে, সেবিতাম জনতায় । জাতিভেদ ছেড়ে, দীন-দু:খীরে, সেবিয়াছে সেই দলে, লােক দেখাবার, ভুয়া কারবার, করেনি ক কোন কালে! জালিমের উপরে, ঝাপাইয়া পড়ে, উদ্ধারে মজলুম, জোয়ান নবীজী খােদ্দাম আজি দু:খীরা মখদুম। ঈদে মিলাদুন্নবী গাে আজিকে, ঈদে মিলাদুন্নবী। বারই রবিউল আওয়াল আজিকে ঈদে মিলাদুন্নবী।

29 Jun 2021
ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| নবীজী (সা.)-এর শান
#mtabangla (https://www.youtube.com/hashtag/mtabangla) #MuslimTVBangla (https://www.youtube.com/hashtag/muslimtvbangla)Listen on YouTube | Facebook @mtabangla কোরআন পড়, মনে আশা, জানতে যদি নবীর শান জানতে যদি নবীর শান। দুর্দশা আর হত না ভাই, থাকত যদি সে-ই ঈমান জানতে যদি নবীর শান নবীজী “খাতামান্নাবীয়ীন”, “রাহমাতুল্লিল আলামীন”, তার উম্মতে খিতাব পাইল, “কুন্তুম খায়রা উম্মাতিন” আওয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আহমদ মােহাম্মদ নবী, কেহ নাই আর, তার সমান জানতে যদি নবীর শান ॥ নবীজী ঘুমায় মাটিতে, ঈসা নবী আকাশেতে, নবীর সম্মান হানি তাতে-ভাবলে, পাইবে সেই সন্ধান জানতে যদি নবীর শান ॥ ইমাম মাহদী ডেকে বলে । নবীজীর শান দেখ সকলে, তাঁহার-ই গােলামীর ফলে হইল মসীহেজ্জমান; জানতে যদি নবীর শান নবীজীর ঐ ফল বাগানে, চার রকম ফল, কয় কোরানে, “নবী, সিদ্দীক, শহীদ, সালেহ” কি চমৎকার বাগান খান জানতে যদি নবীর শান। সেই বাগানের ফল খাইলে অমর জিন্দেগী মিলে, না করিলে আমলে সালেহ পাবে না ভাই সেই সন্ধান জানতে যদি নবীর শান।

22 Jun 2021
বাংলা নযম | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | খাতামান্নাবিয়ীন
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla খাতামান্নাবিয়ীন, মানে সকল মােমেনীন, না মানিলে থাকতে পারিবেনা মুসলমান (২) দেখ সবে কোরআন খুলে, পরওয়ার দিগারে বলে, সূরা আহযাবের মাঝারে, এই মত ভাষণ “মােহাম্মদ নয় তােমাদের, পিতা জোয়ান পুরুষের, কিন্তু রাসূলুল্লাহে ওয়া খাতামান্নাবিয়ীন” আল্লাহতা'লার নূর দিয়া, নূর নবী বানাইয়া, তাঁর নূরে বানাইল, তামাম জাহান, খুলুকী আজীম নবী, তাঁর নূরে সৃষ্টি সব-ই, নবীজীর নূরেতে সৃষ্টি, জমিন ও আসমান; দেখ ভাই হাদিস খুলিয়া নবীজী গেছেন বলিয়া, ‘আদম যখন কাঁদার মাঝে, আছিলেন বিলীন! তারও আগে সৃষ্টি আমি, খাতামান্নাবিয়ীন আমি’ সােয়া লক্ষ নবীর আগে খাতামান্নাবিয়ীন আওয়ালে আখেরে নবী, যত নবী তাঁরই ছবি, তাঁর নূরের ছিটায় সবই, হইল বিদ্যাধর! খাতামান্নাবিয়ীনের পরে, নবী নাই কে বলতে পারে? সােয়া লক্ষ নবী সবই, হইল তাহার পর খাতামান্নাবিয়ীনের বাণী,হাদীসে কয় শুন ধ্বনি, গােলাম আহমদ তাঁর অধিনেই নবীর কথা কয়! “আসিবে নবী উল্লাহ ঈসা, ইবনে মরিয়ম' কি মিছা? খাতামান্নাবীজীর গােলাম হইবে নিশ্চয় নূর নবীর পূর্ণ খুবি,গােলাম আহমদ পেয়ে সব-ই, কিভাবে তা প্রকাশ করে, শুনেন সবে ভাই! “ওহ পেশওয়া হামারা জিসছে হ্যায় নূর সারা, নাম উসকা হ্যায় মােহাম্মদ” আমার দিলে তাই। “ওয়া আখারিনা মিনহুম, লাম্মা ইয়াহাকু বিহিম” সূরা জুমায় নাযিল হইল, শুনেন ঘটনা! সাহাবাগণ বারে বারে,আরজ করেন নবীজীরে, “দ্বিতীয় বার আসবেন হুযুর, অর্থ বুঝলাম না” নবীজি কোমল করে,সালমান পার্শীরে ধরে, বলেন নবী, “সুরাইয়্যাতে ইমান যদি যায়। ইহার বংশের এক জনে, কিংবা তাঁহার কয়েক জনে, নামাইবে তথা হইতে ঈমানকে ধরায়।” এ যুগের ইমাম মাহদী,ওয়াদাকৃত ঈসা-নবী, ধর্ম-রাজ্যের সিংহাসনে, আজি দীপ্তমান। মােহাম্মদের গােলাম তিনি, পারশ্য বংশেরই ইনি, তরতাজা করলো যিনি ইসলামের উদ্যান। নােটঃ খুলুকীন আজীম-শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহতাআলা রাসূলে করীম (সা.)-কে বলেছেনঃ “ইন্নাকাল আলা খুলুকীন আজীম।" (কোরআন শরীফ)। ওহ পেস্ওয়া হামারা- তিনিই আমার গুরু। জিসসে হ্যায় নূর সারা- যার কাছ থেকে সমস্ত নূর। নাম উসকা হ্যায় মুহাম্মদ- তাঁর নাম মুহাম্মদ (সা.)। সুরাইয়্যাতে-সুরাইয়া নক্ষত্রে।

14 Jun 2021
ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ| যুগাভিনয়
#mtabangla #MuslimTVBangla Listen on YouTube | Facebook @mtabangla https://anchor.fm/bangla-nazam যুগাভিনয় মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়, অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়। উৎসুক থাকে সদা দর্শক সকলে, দেখি কার জয় কেবা ধ্বংসের কবলে। ঐ দেখ অবতার, বাঁশরীটি হাতে তাঁর, যুগে যুগে বাজায় বাঁশী, থামাইবে সাধ্য কার? একদল নাচে দেখ, মঞ্চের উপরে, মাথাগুলি নীচে, আর পদগুলি উপরে। ইহারাই নমরুদ, রাবণ আর কংশ, শাদ্দাদ, ফেরাউন, জাহিলের বংশ। মুখে বলে নবযুগ নাহি দিব আসিতে, মিথ্যুক অবতার, মােরা ভবে থাকিতে। তবু দেখ সাধুগণ, এক দুই করিয়া, বাঁশীর মধুর তানে, অবতার মানিয়া- চারা গাছ মত চলে, দিন দিন বাড়িয়া, দুষ্টের দলে উঠে, হিংসায় জ্বলিয়া। অভিযান চালনার, বিধাতাই নিল ভার, প্রতিনিধি হয়ে শুধু কাজ করে অবতার। এই যুগে দেখ ভাই অনুরূপ ঘটনা, ইমাম মাহদী করে নবযুগ সূচনা। নবযুগ মঞ্চেতে হয় সদা অভিনয়, অবতার সাজে কেহ, কেহ দুশমন হয়।

8 Jun 2021
ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | আখেরী জামানা
আখেরী জামানা আখেরী জামানা আসিয়াছে ভাই, এইতাে আখেরী জামানা; ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুন না? এইতাে আখেরী জামানা। চৌদ্দ শতাব্দী হয়ে গেছে পার, তােমরা কি তাহা জান না? একই রমযানে চাদে ও সুরুযে, গ্রহণ লাগিল দেখ না। পূর্ব গগণে ধুমকেতু এল, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল- “দ্বীনের মাহদী আসিয়াছে ভবে” কান খুলে কেন শুন না? এইতাে আখেরী জামানা। মরুভূমি হল উষ্ট্র বেকার, মানুষ উড়িলো আকাশে; জুয়া-ব্যাভিচার চোরাকারবার, করিতেছে লােকে হরষে। হিলা শরা দিয়া ফাছেকের দল, দাঁত বের করে হাসে খলখল, দ্বীন ইসলামের বাহাত্তর ভাগ, করিল পীর ও মওলানা; এইতাে আখেরী জামানা। রাজা হল প্ৰজা, প্রজা হল রাজা, ভােটের ভিখারী নেতারা, বিনা ভােটে পাশ, সকল নবীরা জান নাকি তাহা তােমরা? ইমাম মাহদীর শুনিয়া ঘােষণা, বলিল সকলে ভােট-তো দিব না, আল্লাহর মনােনয়নেতে পাশ, ইমাম মাহদী দেখ না। এইতাে আখেরী জামানা।

31 May 2021
ইসলামি গান | মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ | জিয়ন কাঠি
জিয়ন কাঠি মৌলভি মোহাম্মদ সলিমুল্লাহ দ্বীন ইসলাম আজ কান্ডারী হীন, খলিফা নাহিক তাঁর, হিজরী সনের তের শতাব্দী ধীরে ধীরে হ'ল পার। হানাফী, শাফেয়ী, শিয়া ও সুন্নী, মালেকী ও হাম্বলী, নানাবিধ নামে, বাহাত্তর ভাগে, করিয়াছে দলাদলি। নিজ নিজ দলে, খুশিতে সকলে ভুলিয়াছে সেই শান, খাটি তৌহিদ ঝান্ডার তলে, ছিল যে মুসলমান। কুল মােমিনীন ইসলামী দেহ, খলিফা তাহার প্রাণ, খলিফা-বিহীন, প্রাণহীন দীন, নাহিকো তাহার মান। মরিয়াছে দীন, পচিয়াছে দেহ, রটিয়াছে দুর্নাম, শিয়াল শকুনী-নাছারার দল, গ্রাস করে ইসলাম। তাইতাে করিল মুসলিমগণে, ‘খেলাফত আন্দোলন, শিহরিয়া উঠে মুমিনের প্রাণ, থামে নাকো ক্রন্দন, কত গেল জেলে, বাড়ী ঘর ফেলে, শৃঙ্খল হাতে পায়, তবু খেলাফত, হ'ল না কায়েম, সবে করে “হায় হায়! “শব-দেহ” নিয়ে করে টানাটানি, নিম-মােল্লার কুল, মনে পড়ে যাহা বলেছেন কবি, বিদ্রোহী নজরুলঃ “বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনাে বসে, বিবি তালাকের ফতােয়া খুঁজেছি, ফেকা ও হাদিস চষে।” ইসলামের এই দুর্দশা দেখে, আল্লাহু রহমান, উথলিয়া উঠে করুণা সাগর, করিলেন দয়া দান। মসীহে মাওউদ, ইমাম মাহদী, পাঠালেন ধরাধামে, আশৈশব যে আশেকে রসূল, ডুবে থাকে সেই নামে। মৃতদেহ-বৎ দীন ইসলামের চারিদিকে ঘুরে ঘুরে, নয়নের জলে ভাসিয়া মাহদী ডাকেন করুণ সুরেঃ “তুমি নবীজীর আচলের নিধি, জিয়, জিয়, জিয় জিয়, দীন দুনিয়ার মালিক হে প্রভু! তুমি জিয়াইয়া দিও”। কহে রহমান, “জীয়ন কাঠিরে, অদল বদল কর, সর্পের মত উঠিবে গর্জে, ধরিও মাথার পর। শিয়রেতে কাঠি ‘জিন্দা মসীহ', লেখা আছে তাতে আর ‘মৃত মােহাম্মদ নামে লিখা কাঠি নীচু ভাগে আছে তার। সাবধানে তুমি করিও বদল, শিয়রে ‘জিন্দা নবী’ ‘মুর্দা মসীহ' নীচু ভাগে দিও তবে হবে নব ছবি।” স্বয়ং খােদার, পেয়ে ফরমান বজ্রনিনাদ স্বরে, দীনের মাহদী, জীয়ন কাঠিরে, অদল বল করে। যেমনি বদল, হুংকারী জাগে, মৃত দেহ পায় প্রাণ, হাজার বছর নিদ্রার পর, জাগিল মুসলমান। ঘুম ঘাের চোখে, মারিবারে রুখে গােখুরা সাপের মত, কুফরি ফতােয়া মাহদীর পরে, ছাড়ে কত শত শত। লিখিয়া বারাহী' দীনের মাহদী ধরিল সাপের ঘাড়ে। শক্তি কি তার! মারিয়া ছােবল, জীবন দাতারে মারে। এক দুই করে চিনে ধীরে ধীরে, নবীজীর উম্মৎ, দীনের দরদী ইমাম মাহদী, প্রকৃতই তিনি সৎ। জাগ্রত হয়ে ছুটিল তাহারা পৃথিবীর কোণে কোণে, ত্রিত্ববাদীর কাপে অন্তর, আজানের ধ্বনি শুনে। মূদদেহে প্রাণ, পাইয়া উজান, চলে দীন পদে পদে, খলিফাতুল মসীহ ও মাহদী, বসিয়াছে মসনদে। যুগে যুগে যারা, পাইয়া ইশারা, গাহিল জাগার গান, মান-সম্মান, দিয়া নিজ প্রাণ, বাড়ায় দীনের শান। কহেন মাহদীঃ জাগিবে এ জাতি, হারাইও না মনােবল, তিনশাে বছরে পূর্ণ বিকাশ, হইও না চঞ্চল। দ্বীন ইসলাম আজ কান্ডারী হীন খলিফা নাহিকো তার হিজরী সনের তের শতাব্দী, ধীরে ধীরে হ’ল পার। #mtabangla #mtai #nazam

30 May 2021
ইসলামিক গজল | কোন কাননের ফুল | হাফেজ মোহাম্মদ ইউনুস ভুইয়্যা
কুরআন ও হাদিস নিয়ে বহু বছর ধরে গবেষণা করে হাফেজ মোহাম্মদ ইউনুস ভুইয়্যা তাঁর এই ইসলামিক গজলটি রচনা করেছেন।
Host of হামদ ও নাথ | Islamic Poems?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.