নমস্কার, আমি তানিশা। জীবনে তেমন কিছু কাজ কর্ম নেই, তাই ভাবলাম একটু পডকাস্ট করি।
আমি নিতান্তই শহুরে একটা মানুষ। তাই স্বাভাবিক ভাবেই আমার পডকাস্টের বিষয় হল 'শহর'।
'শহর'এর এমন কিছু বিষয় যা 'কবিতা'র মতো!
আর আপনার পডকাস্ট টা কেমন লাগছে সেটা আমাকে জানাতে পারেন নীচে দেওয়া লিংকের মাধ্যমে:
https://anchor.fm/tanisha-barman0/message
এছাড়া আমাকে ই-মেইল করতে পারেন,
মেইল আইডি: shahorer.kabita@gmail.com
আজকের পর্বে একটু আমাদের শহরে পূজোর প্রস্তুতি সমন্ধে কিছু কথা বলেছি। তবে কথা বলতে বলতে লাস্টে খেই হারিয়ে গেছে। তাও শুনে দেখতে পারেন। শুনতে খুব একটা খারাপ লাগছেনা!
15 Jul 2022
দাওয়াত -এ- বিরিয়ানী!
আমি আলু ছাড়া বিরিয়ানী টা এক্কেবারে খেতে পারিনা! আচ্ছা আপনি বিরিয়ানী তে আলু পছন্দ করেন তো? না মানে আমি আসলে ভাবছিলাম আপনাদের সবাই কে নেমতন্ন করবো আমার শহরে..। আমাদের এখানে একটা দারুন বিরিয়ানীর দোকান আছে। কিহ্ আসবেন তো?
11 Jul 2022
গোধূলি মিছিলে....
আপনার শহরে সন্ধ্যা টা ঠিক কেমন করে নামে ? আমার শহরে কিন্তু "সন্ধ্যা নামে"-না। সন্ধ্যা শুরু হয়! ঠিক কেমন ব্যাপারটা ? জানতে হলে শুনতে হবে আজকের পর্ব....
9 Jul 2022
গল্পের মতো ইস্কুল বাড়ি !
আপনার শহরে আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোন্ টা? আমার সবচেয়ে প্রিয় জায়গা হল আমার বাড়ি, আর এর পরেই যে জায়গাটা আমার খুব কাছের সেটা হলো আমার ইস্কুল বাড়ি! তো আজকে গল্প করবো আমার সেই ইস্কুল বাড়ি নিয়ে।
5 Jul 2022
প্রথম দেখা!
কোনো কিছু প্রথমবার দেখার অনুভূতি টাই আলাদা হয় তাই না?
4 Jul 2022
সহানুভূতির শহরে....
আচ্ছা শহর মানে কি শুধুই আকাশ ঢাকা ইমারত? আমার কিন্তু সেটা মনে হয় না।কারণ আমার শহর আমাকে শিখিয়েছে যে, প্রয়োজনে শহরের পথঘাটে সহানুভূতির শিশিরও জমে...... তো এমনই একটা ঘটনা নিয়ে আমাদের পর্ব।
27 Jun 2022
মেলা দেখা=বৃষ্টি ভেজা!
বৃষ্টিতে ভিজতে দারুন লাগে , কিন্তু তার সঙ্গে যদি মেলা দেখা টা বোনাস হিসেবে পাওয়া যায় তাহলে কেমন লাগবে? দারুন তাইনা! আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করার এমন ই একটা এক্সপিরিয়েন্স!
27 Jun 2022
স্মৃতির শহর
শহরের সবচেয়ে উঁচু মিনারের উপর থেকে শহরটাকে প্রথমবার দেখার অনুভূতি টাই আলাদা হয় তাই না? আজকের পর্বে সেয়ার করবো এমন ই একটা দারুন স্মৃতি!
15 Jun 2022
শহরের জলছবি
বৃষ্টির দিনে কাব্য ঠিক তত ক্ষন পর্যন্তই আসে যত ক্ষন না আপনাকে কাজের জন্য বাইরে যেতে হচ্ছে। কিন্তু এমন একটা ঘ্যানঘ্যানে দিনের শেষে আপনার শহর যদি আপনাকে উপহার দেয় দারুন কিছু মুহূর্ত, তাহলে কেমন লাগবে আপনার! আজকের এই পর্বে আমরা আড্ডা মারবো এমনই একটা ঘটনা নিয়ে।
Host of শহরের কবিতা?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.