নমস্কার বন্ধুরা। আমার নাম অমৃত রায়, আমাদের এই পডকাস্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিভিন্ন অজানা তত্থ, কাহিনী, ও নানান ইতিহাস যা হয়তো আপনারা আগে শোনেনি।
আসলে, আমরা প্রত্যেকেই গল্প পড়তে ও শুনতে ভালোবাসি, আর আপনাদের মতন আমিও বিভিন্ন অজানা ইতিহাস ও গল্প শুনে রোমাঞ্চ বোধ করি। তাই আমাদের এই পডকাস্টে আমি আপনাদের জন্য প্রতি সপ্তাহেই নিয়ে আসবো মজাদার সব কাহিনী যার মধ্যে থাকবে কিছু অজানা রোমাঞ্চ, কিছু মন ভালো করা গল্প ও কবিতা, আবার কখনো কখনো হাড় হীম করা ভুতের গল্প যার কিছুটা সত্য আর কিছুটা কাল্পনিক।
আমার অনুরোধ সক্কল শ্রোতা বন্ধুদের, আসুন আমরা সহযাত্রী হয়ে শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা।
নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলু বিরিয়ানির গল্প, আমাদের সবার প্রিয় বিরিয়ানিতে আলুর পরিচয় এই কলকাতাতেই নবাব ওয়াজিদ আলী শাহ এর হাত ধরে। আর আজ শুনবো তারই ইতিবৃত্ত।
27 May 2023
Story of Kolkata Mounted Police | অশ্বারোহী পুলিশের গল্প
আমপাতা জোড়া জোড়া, মারব চাবুক, চড়ব ঘোড়া।
ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া।
পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে…’
ছোটবেলায় এই কবিতার সঙ্গে ছন্দ মিলিয়ে হাতে তালি দিয়ে খেলেনি, এমন বাঙালি মেলা দুষ্কর। কিন্তু বড় হয়ে অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করতে পারে, পাগলা ঘোড়ায় চড়ে, চাবুক ছুটিয়ে, বন্দুক মেরে কে এভাবে ছুটে আসছে! একটু ভাবলে এবং ইতিহাস পড়লে উত্তর মেলে, ঘোড়সওয়ার পুলিশের (Kolkata Mounted Police) কথাই গল্পের ছলে বলা হয়েছে এই ছড়ায়।
কলকাতা ময়দানেই কেন দেখা যায় ঘোড়সওয়ার পুলিশদের, ভেবে দেখেছেন কি? কি কাজ করে এই পুলিশ ঘোড়ারা? জানেন কি, রীতিমতো রোস্টার মেনে ডিউটি করতে হয় এই ঘোড়াদের? চলুন আজ কলকাতা মাউন্টেড পুলিশের গল্প জেনে নেওয়া যাক।
কৃতজ্ঞতা স্বীকার:
1. কলকাতা পুলিশ'এর ওয়েবসাইট.
2. Wikipedia
20 May 2023
Kabuliwala of Kolkata | কলকাতার কাবুলিওয়ালার...
এই কলকাতা শহরে কত দিন আছেন কাবুলিওয়ালারা? কত দিন ধরেই বা তাঁদের সঙ্গে চেনা-পরিচয় কলকাতার বাঙালির? সেই ১৮৯২ সালে রবীন্দ্রনাথের গল্পে এক কাবুলিওয়ালা, বাঙালি পাঠকের ঘরে ঢুকে পড়েছিলেন৷ অথচ তাঁরা কলকাতায় রয়েছেন তারও প্রায় অর্ধশতক আগে থেকে৷ রবীন্দ্রনাথের গল্পের সূত্রে কাবুলিদের সঙ্গে বাঙালি পাঠকের একটু-আধটু পরিচয় হওয়ার পরেও বাঙালি মানসে তাঁরা এখনও প্রায় অপরিচিত৷
কৃতজ্ঞতা স্বীকার:
1. India Today
2. BBC Channel Documentary
3. Afghan refugees in search of Indian identity, an article by “The UN Refugee Agency”
12 May 2023
History of Fancy Lane (গাছে গাছে ঝুলত মৃতদেহ)
আজকের এই এপিসোড থাকছে কলকাতার এক চেনা রাস্তার অচেনা ইতিহাস, যে রাস্তার গাছে গাছে ঝুলত মৃতদেহ, কলকাতার এই রাস্তার ইতিহাস জানেন কি?
ঋণস্বীকার:
1. কলকাতা: শ্রীপান্থ,
2. কলিকাতার রাজপথ সমাজে ও সংস্কৃতিতে: অজিতকুমার বসু,
3. মিউনিসিপ্যাল ক্যালকাটা: ইটস ইনস্টিটিউট ইন দেয়ার অরিজিন অ্যান্ড গ্রোথ
5 May 2023
Haunted Houses of Kolkata (কলকাতার ভুতুড়ে বাড়ি)
ভূত মানেই অদ্ভুত। ভূত শব্দটার মধ্যে রয়েছে অজানা রহস্য। গা ছম ছম করা ভাব। অদৃশ্য, অলৌকিক, কাল্পনিক অবয়বটি কি আসলেই আছে! অনেকেই মনে করেন ভগবান আছে মানে ভূতের অস্তিত্বও সম্ভব। এবং কলকাতা শহরে অনেক জায়গাই এমন রয়েছে যেখানে ব্যাখ্যার অতীত বিভিন্ন ঘটনা আজও ঘটে। এ সব হানাবাড়িতে একবার আপনিও ঢুঁ মেরে চক্ষু-কর্ণের বিবাদভঞ্জন করে আসতেই পারেন।
কৃতজ্ঞতা স্বীকার:
এই লেখা আমার নিজের নয়, আহরিত দেবিপক্ষ বলে একটি ব্লগ থেকে নেয়া।
এছাড়াও রয়েছে, এবিপি আনন্দ এবং এইসময় ডিজিটাল নিউসপেপার-এ পাবলিশড আর্টিকলেস.
29 Apr 2023
History of Kolkata Maidan (কলকাতা ময়দানের ইতিবৃত্ত)
‘শখের প্রাণ গড়ের মাঠ’-বাঙালির প্রিয় এই প্রবাদ এসেছে যেখান থেকে, সেই কলকাতার ময়দানকে বলা হয় শহরের ফুসফুস। ব্রিটিশ আমলে এই অংশ ছিল ঘন জঙ্গল। সেখান থেকে কী করে আজকের চেহারায় এল কলকাতা ময়দান?
আজকে শুনবো তারই ইতিবৃত্ত।
কৃতজ্ঞতা স্বীকার:-
1. ‘কলকাতা’: শ্রীপান্থ,
2. ‘কলিকাতা দর্পণ’: রাধারমণ মিত্র,
3. ‘কলিকাতার ইতিবৃত্ত ও অন্যান্য রচনা’: প্রাণকৃষ্ণ দত্ত
4. ‘পুরোনো কলকাতার কথাচিত্র’: পূর্ণেন্দু পত্রী
28 Apr 2023
Trailer
নমস্কার বন্ধুরা,
আমি অমৃত রায়, আর আমি আপনাদের সংগে শেয়ার করবো বিভিন্ন অজানা তত্থ, কাহিনী, ও নানান ইতিহাস যা হয়তো আপনারা আগে শোনেনি৷
আসলে আমাদের চারিপাশটা না, অনেক রকম মজাদার ইতিহাস ও গল্প দিয়ে ঘেরা, যার অধিকাংশই আমরা জানি না৷
আমরা প্রত্যেকেই গল্প পড়তে ও শুনতে ভালোবাসি, আর আপনাদের মতন আমিও বিভিন্ন অজানা ইতিহাস ও গল্প শুনে রোমাঞ্চ বোধ করি৷ তাই আমাদের এই পডকাস্টে প্রতি সপ্তাহেই থাকবে মজাদার সব কাহিনী ও ইতিহাস৷
সুতুরাং, আমার অনুরোধ, আমার সক্কল শ্রোতা বন্ধুদের, যে আসুন আমরা সহযাত্রী হয় শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা....
22 Apr 2023
History of Three Legends (তিন কিংবদন্তির ইতিহাস)
নমস্কার বন্ধুরা, আজকে থাকছে আমাদের প্রিয় শহর কলকাতার, তিনটি কিংবদন্তির ইতিহাস। কাউকে যদি একফ্রেমে কলকাতার ছবি আঁকতে বলা হয়, তবে সেই ফ্রেমে যা আসবে তারমধ্যে অন্যতম হলো কলকাতার ট্রাম, হাতে টানা রিক্সা আর আমাদের হলুদ ট্যাক্সি।
গঙ্গার গা ঘেষে জন্ম নেওয়া ৩০০ বছরের পুরনো শহর কলকাতার, অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছে শাসন থেকে প্রশাসন। তবে আধুনিক কলকাতায় নতুনত্বের ছোঁয়া লাগলেও এখনও বদলায়নি শহরের ঐতিহ্য।
তাই আজকের এই এপিসোডে আমি শোনাবো তাদেরই ইতিহাস।
কৃতজ্ঞতা স্বীকার:
1. Hundred years of sweat, toil and public service : Handpulled rickshaws of Kolkata - By Soumya Shankar Ghosal
2. Times of India
3. Bengali Hunt
4. Inscript.me - Article by - Tiasa Gupta
5. Wikipedia, the free encyclopedia
6. Eisamay
7. "Kolkata's famed trams slowly drive into history"। The Hindu
8. Bengali.news18.com..
14 Apr 2023
History of Bengali New Year (নববর্ষ আর বঙ্গাব্দের ইতিহাস)
নমস্কার বন্ধুরা, আজকে এই পডকাস্ট এর শুরুতেই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল।
“নিশি অবসান, ওই পুরাতন
বর্ষ হলো গত…
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত…
বাংলা নববর্ষ নিয়ে উৎসাহের শেষ নেই। কিন্তু এই বাংলা নববর্ষের ইতিহাস জানেন কি? কিভাবেই বা এল এই বাংলা নববর্ষ। বা বাংলার বারোটি মাসের নাম কিভাবে এবং কোথা থেকে এলো? আজকে আমরা জানবো তারই ইতিহাস।
কৃতজ্ঞতা স্বীকার:
1. Hinduism: An Alphabetical Guide - Roshen Dalal
2. Wikipedia
3. The Argumentative Indian, Amartya Sen
4. Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib - Nitish K. Sengupta
8 Apr 2023
History of Sonagachi, সোনাগাছি জায়গাটি তৈরি হলো কি ভাবে...
নমস্কার বন্ধুরা, আজকের এই পডকাস্টে আমি আপনাদের শোনাবো, আমাদের কলকাতার রেড লাইট এরিয়া সোনাগাছির ইতিহাস৷ কলকাতার মত একটি প্রসিদ্ধ শহর যা কিনা ভারতের ব্যবসা বানিজ্য, শিক্ষা, সংস্কৃতি অর্থনীতির প্রান কেন্দ্র, এমন একটি শহরে সোনাগাছির মত এরকম একটি জায়গা কিভাবে তৈরি হলো। কে বা কারা প্রথম তৈরি করেছিল এই জায়গাটি। এই জায়গাটির নাম সোনাগাছীই বা কিভাবে হল তার পুরো ইতিহাস জানাবো আজকের এই পডকাস্টে।
কৃতজ্ঞতা স্বীকার:
"A Saint and Sin: How Sonagachi got its name"
“Welcome to Sonagachi – Calcutta's largest brothel area is thriving". Tom Vater.
"Born Into Brothels: Calcutta's Red Light Kids"
Wikipedia, the free encyclopedia
5 Apr 2023
History of Bolpur-Shantiniketan পুজোয় ছাগল বলি থেকেই নাম বলিপুর, সেটাই এখনকার বোলপুর
পুজোয় ছাগল বলি থেকেই নাম বলিপুর, সেটাই এখনকার বোলপুর
বোলপুরের উল্লেখ রয়েছে প্রাচীন পুরাণে। পুরাণ মতে রাজা সুরথ অর্থাৎ যিনি কিনা মর্ত্যে প্রথম দুর্গাপুজোর প্রচলন ঘটান, তাঁর রাজ্যের রাজধানী ছিল বোলপুর, এবং পুরাণ মতে, পুজোয় ছাগল বলি থেকেই অঞ্চলের নাম হয় বলিপুর, সেটাই এখনকার বোলপুর
লোককথা, পুরাণ অনুষঙ্গ আর রবীন্দ্রনাথ ঠাকুর— এই তিন নিয়েই বোলপুর এবং শান্তিনিকেতন এর ইতিহাস। আর আজকে তারই ইতিহাস আপনাদের আমরা শোনাবো আমাদের এই পডকাস্ট এ।
কৃতজ্ঞতা স্বীকার:
UNESCO: Santiniketan
"Exploring Tagore's Santiniketan, an abode of Learning Unlike Any in the world". Travel Tales. The Better India.
"Welcome to Bolpur Santiniketan". Bolpur-Santiketan.com.
Mukherjee Pandey, Jhimli. "Being Rabindranath Tagore". The Times of India,
Shantiniketan | former town, India - Encyclopedia Britannica
3 Apr 2023
History of Darjeeling Mail. দার্জিলিং মেলের অবাক করা ইতিহাস চমকে দেবে আপনাকে।
এককালে ষাঁড় ও হাতি টেনে নিয়ে যেত এই ট্রেন! দার্জিলিং মেলের অবাক করা ইতিহাস চমকে দেবে আপনাকে। দার্জিলিং মেল এমন একটি ট্রেন যা ইতিহাসে ঠাসা।
আজকের এপিসোড এ আমার আপনাদের শোনাবো এরকমই কিছু অজানা তত্থ
কৃতজ্ঞতা স্বীকার:
1. "India: the complex history of the junctions at Siliguri and New Jalpaiguri"
2. "Indian Railway History timeline"
3. "Trains of Fame and Locos with a Name, part 2"
4. Railway Website
Contact গল্প এবং তত্ত্ব
By Amrit Roy
Guest appearances
Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of গল্প এবং তত্ত্ব
By Amrit Roy?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine