About Golper Kathokota || গল্পের কথকতা ||Bengali podcast
বই পড়ার কোনো বিকল্প হয়তো হয়না, কিন্তু কথায় বলে নেই মামার চেয়ে কানা মামা ভাল। আজকাল মানুষের হতে সময় বড়ো কম, বই পড়ার সময়টা হয় ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে নিয়েছে নাহয় কাজের চেপে বইয়ের তাকে ধুলো। এই পরিস্থিতিতে যদি বই কেউ পড়ে শোনায় তাহলে অন্তত বইয়ের সাথে যোগাযোগটা থাকে। তাছাড়া যারা বাংলা পড়তে পারেন না কিন্তু বুঝতে পারেন তাদের কাছেও বাংলা সাহিত্যের জগৎ টা এইভাবে খুলে দেয়া যায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা বাংলা গল্প তোমার নয়ন দিয়া আমার নিজের হিয়া পাইনু দেখিতে। কখনো গাও নি তুমি কেবল নীরবে রহি শিখায়েছ গান -- স্বপ্নময় শান্তিময় পূরবীরাগিনী - তানে বাঁধিয়াছ প্রাণ। তাঁকে দেবার স্পর্ধা আমাদের মত সামান্যের কোথায়ে? তবু যাঁর হাত ধরে জীবনের সকল অনুভূতির প্রকাশ তাঁকে প্রণাম জানাতে আমাদের সকলেরই সাধ...তাই তাঁরই গল্পের ঝুলি থেকে আমাদের সবার প্রিয় মিনির গল্প....কাবুলিওয়ালা |
কাহিনী : কাবুলিওয়ালা
লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর
কথক : দেবত্র
মিনি : শ্রেয়া
রহমত : অভিয়ান
মিনির মা : শর্মিষ্ঠা
আবহ : জাফর
রেকর্ডিং : উমা অডিও
https://www.facebook.com/KathokotaBengaliAudioBooks
#bengaliclassic #banglabooks #banglaboi #banglagolpo #golpo #bengalibooks #bengalistories #bengaliliterature #bangla #audiobook #bengaliaudiobook #banglaaudiobook #chotogalpo #audiostory #banglagolpo #bengaliaudiostory #chotogolpo kabuliwala golpo, কাবুলিওয়ালা গল্প
প্রেমের কোন নির্দিষ্ট সংজ্ঞা হয়না, প্রেম করো কাছে নির্ভরশীলতা, কারো কাছে আবেগ কারো কাছে অনন্ত প্রতীক্ষা। কেউ মনে করে প্রেম নিষ্ঠা কেউ ভাবে প্রেমের কোনো বৈধতা হয় না, প্রেম আসলে মুক্তির প্রতীক। আমাদের আজকের গল্প সেই রকমই এক প্রেমের গল্প।
গল্প : অধরা
কাহিনী : দেবত্র দত্ত
কথক : অভি ও অমৃতা
তরুলতা : এলজা
অগ্নি : অনুপম
শ্যামল : অভিজিৎ
আবহ : অনুপম ও আপান
সূত্রধার : অনিমেষ
https://www.facebook.com/KathokotaBengaliAudioBooks
#bengaliclassic #banglabooks #banglaboi #banglagolpo #golpo #bengalibooks #bengalistories #bengaliliterature #bangla #audiobook #bengaliaudiobook #banglaaudiobook #chotogalpo #audiostory #banglagolpo #bengaliaudiostory #chotogolpo
প্রতিটি প্রাণী কে রক্ষা করতে প্রকৃতি তাদের দিয়ে থাকে কোনো না কোনো রক্ষা কবচ। পিতৃ-মাতৃহীন চোদ্দো বৎসরের বালিকা কুড়ানিকে বোধকরি সেই জন্যই সে দিয়েছিল অবাধ শিশুর সরলতা। কিন্তু কোন মহেন্দ্রক্ষণে যে বালিকার মৃগ শিশুর সরলতা সরে গিয়ে সে নিজেকে নতুন করে আবিষ্কার করে, বালিকার হৃদয় জেগে ওঠে নারীর প্রেম, সে কথা বোঝার সাধ্য স্বয়ং ঈশ্বরেরও বোধ করি নেই। কুড়ানির অপাপবিধ্য হৃদয়, প্রত্যাশাহীন অথচ তীব্র ভালোবাসা তাকে আমাদের চোখে করে তোলে অনন্য। কথকতা -র আজকের নিবেদন #রবীন্দ্রনাথ_ঠাকুরের ছোটগল্প #মাল্যদান।
গল্প : মাল্যদান
লেখক : কবিগুরু
কথক : সাগ্নিক
পটল : সুপর্ণা
হরকুমার : দেবাঙ্কুর
কুড়ানী : তমা
আবহ : অনুপম
সম্পাদনা : গোর্কী
যতীন ও সূত্রধার: অনিমেষ
===================================================================
https://www.facebook.com/KathokotaBengaliAudioBooks
#bengaliclassic #banglabooks #banglaboi #banglagolpo #golpo #bengalibooks #bengalistories #bengaliliterature #bangla #audiobook #bengaliaudiobook #banglaaudiobook #borogolpo #audiostory #banglagolpo #bengaliaudiostory #rabindranaththakur #kabiguru #rabindrasahitya #galpoguchha #Malyadan
হৈমন্তী গল্পটি প্রথম প্রকাশিত হয় ‘সবুজপত্র’ নামের মাসিক পত্রিকায়, সালটি ১৯১৪ খ্রিস্টাব্দ। তৎকালীন সমাজের এক অতি পরিচিত চিত্র অঙ্কিত এই কাহিনীতে। শিক্ষিতা নম্র বধূ হৈমন্তী যার একমাত্র দোষ তার পিতা ধনী নন। মাতৃহীনা এই কন্যার এক মাত্র ত্রুটি সে কপটতা জানে না, নিজের বয়স গোপন করতে মিথ্যা বলতে পারে না, যার একমাত্র স্পর্ধা সে তার পিতার অপমান সহ্য় করতে পারে না। তাই অবিরাম তার উপর চলে মানসিক অত্যাচার, যার ফল স্বরূপ রৌদ্রজ্জ্বল হৈমন্তী হয় ভোরের করুণ হাসিমাখা শিশিরের মতই ক্ষণস্থায়ী।
এ কাহিনী এক শতক আগের হলেও আজকের সমজে একটু চোখ মেলে তাকালেই চোখে পড়ে আজকের হৈমন্তীদের। তাই সেদিনের গল্প আজও অতি প্রাসঙ্গিক।
#গল্পের কথকতার আজকের নিবেদন #রবীন্দ্রনাথ ঠাকুরের #হৈমন্তী।
কথক ও ডাক্তার : অনিমেষ
হৈমন্তী, আবহ : সুপর্ণা
গৌরীশঙ্কর : সাগ্নিক
বাবা : দেবাঙ্কুর
মা : টিনা
বনমালী বাবু : তুষার
দিদিমা ও প্রবীণা : শ্রেয়া
জনৈকা : দীপান্বিতা
অন্যান্য : অমৃতা
কথাতেই আছে ভাই ভাই ঠাই ঠাই, তা সে যে যুগেরই গল্প হোক না কেন। আমাদের আজকের গল্পের দুই ভাইয়ের রেষারেষি শুরু সেই স্কুলবেলা থেকে। একজন বিদ্যের গাড়ি চড়ে তো অন্যজন আসল জুড়ি হাঁকিয়ে তাকে ফেলে দেয় পিছনে। সেই রেষারেষির জের গোড়ায় পাত্রী বাছাই পর্বেও। কার বউ হবে রূপেগুনে সর্বোত্তম? কে ছাড়াবে কাকে? কে পাস কেই বা ফেল ? এই সব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের গল্পে। আজ #গল্পের_কথকতা এর আসরে #রবীন্দ্রনাথ_ঠাকুর এর রম্যকাহিনী #ফেল
কথক : অনিমেষ
নলিন : দেবাঙ্কুর
হাজরা : তুষার
অন্যান্য চরিত্রে : সাগ্নিক
আবহ : অমৃতা
প্রছহদ : ঊর্মি
==================================================================
#bengaliclassic #banglabooks #banglaboi #banglagolpo #golpo #bengalibooks #bengalistories #bengaliliterature #bangla #audiobook #bengaliaudiobook #banglaaudiobook #chotogalpo #audiostory #banglagolpo #bengaliaudiostory #chotogolpo #rabindranath_thakur #fail #tagore_story
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show Podcast research with Pod Engine