20 Episodes
2020 First episode About ranamcha / রানামচা ছোট গল্প, কবিতা, মুক্ত গদ্য পাঠের আর অভিজ্ঞতার পাতা ওল্টানোর ঠেক।
Publisher Rana Paul
Category society & culture
Language bn
Explicit No
First episode 10 May 2020
Latest episode 17 Mar 2026 Latest episodes 20 episodes in the feed.
17 Mar 2026
রানা গানা / পৃথিবী একটা দেশ হোক গ্রেনেড সরিয়ে রেখে মানুষের হাতে দাও সুরেলা ম্যান্ডোলিন
থাকুক মায়ের বুকে সমস্ত শিশুরা স্বচ্ছ অমলিন
পৃথিবী একটা দেশ হোক
পৃথিবী একটা দেশ হোক
সরিসৃপের খোলসের নীচে মমতা ছড়িয়ে দাও
ফুলের ভালোবাসায় পাখীর গানে গানে হৃদয় ভরিয়ে দাও
পৃথিবী একটা দেশ হোক
পৃথিবী একটা দেশ হোক
নীরব চোখের জলে শীতের ছেঁড়া কাঁথায় স্বপ্ন বুনিয়ে দাও
গ্রামীণ আলপথে নাগরিক জানালায় এ গান শুনিয়ে যাও
পৃথিবী একটা দেশ হোক
পৃথিবী একটা দেশ হোক
© রাণা পাল
17 Mar 2026
প্ৰিয় কবিতা / হে প্রেম - নন্দিনী সেনগুপ্ত হে প্রেম
শহর, তোমার অলিগলি জুড়ে প্রেম
জন্মায়, নাকি মরে যায় প্রতিদিন
ছোট ছোট গাছ শিকড়ে পায়না জল
কেউ তো রাখেনা ভালবাসবার ঋণ
আমাকে কিনেছ হাজার পক্ষপাতে
নিয়েছে শহর নিক্তিতে মেপে মেপে
আমিও কিনেছি মুহূর্ত অফুরান
বসন্তদিন রেখেছি ড্রয়ারে চেপে
নদীটিকে বেঁধে রেখে দিই শত বাঁধে,
দূষণের কথা কফির কাপের নিচে
চেপে যায়, আজ বাতাসবন্দি খেলা
বৃষ্টি এলেও, মাটি তো যায়না ভিজে
ধুয়ে যায় না তো হাজার বিভেদবোধ
পৃথিবী এসব চিহ্ন দেয়নি এঁকে
প্রেমের বদলে লোভ বেছে নিয়ে আজ
মানুষ, তোমার পথ গেছে দূরে বেঁকে।
শহর গিলেছে অনেক গ্রামের ঘর
তুলসীমঞ্চ, কালকাসুন্দি ঝোপ
নারকেল বন, বাঁকা নদীখাত ছেড়ে
আমার মনেও এঁকেছে অনেক লোভ
সব লোভ ছেড়ে ফিরতে চেয়েছি রোজ
হে প্রেম, তোমাকে চেয়েছি চমকে দিতে
শহর আমাকে ঘেরে শত অজুহাতে
ভাবের ঘরেতে ঘুণ ধরে চারিভিতে
হে প্রেম, তুমি কি আমার ঠিকানা নেবে?
চৌকাঠ জুড়ে বিছিয়ে রাখছি সুখ
পেরিয়ে এসো হে সব বিভেদের বোধ
মুখোশ খুলছি, তোমাকে দেখাব মুখ।
©নন্দিনী সেনগুপ্ত
9 Mar 2026
কবিতা / সাঁকো রাণা পালের কবিতা সাঁকো
Research this show Explore Pod Engine's podcast research tools and transcript access.
See plans Is this your podcast? Claim your show to manage its details on Pod Engine.
Claim ranamcha / রানামচা Where this data comes from Each source has its own observation date. These dates do not mean all data was checked at once.
RSS feed Last successful check: 16 Nov 2026 .
Apple Podcasts ratings (US) Snapshot recorded: 13 Nov 2026 .
Spotify ratings Snapshot recorded: Date unavailable. Host of ranamcha / রানামচা? Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Claim this podcast Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice .
Explore this showPodcast research with Pod Engine
See plans